◆ পৃথিবীর আবর্তনের সঙ্গে সময়ের গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের জন্য সময় লাগে 24 ঘণ্টা| এই 24 ঘণ্টাকে 24 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে 1 ঘণ্টা বলে। আবার প্রতিটি ঘণ্টাকে 60 মিনিটে, প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে সময় নির্ণয় করা যায়। অর্থাৎ পৃথিবীর আবর্তন আছে বলেই প্রতিটি মুহূর্তকে আমরা গণনার মধ্যে আনতে পারি।