[1] উত্তরের পার্বত্য অঞ্চল প্রধানত হিমালয় পর্বতমালা নিয়ে গঠিত। হিমালয় ভারতের উত্তরদিকে প্রাকৃতিক প্রাচীরের মতাে বিরাজ করছে। এর ফলে শীতকালে মধ্য এশিয়ার তীব্র শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না|
[2] সুউচ্চ হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে বরফগলা জলে পুষ্ট অসংখ্য নদনদী ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদনদীগুলি জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচের প্রসার, পানীয় জলের জোগান ইত্যাদি বিষয়ে সাহায্য করে।
[3] এখানকার মনােরম পরিবেশে পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে, যার ফলে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।
Tags
Geography
