◆ আজ থেকে প্রায় ৮,৪০০ বছর আগে মেহেরগড় ও তার সন্নিহিত অঞলে ভারতীয় সভ্যতার বিকাশের যে সূচনা হয় প্রথমে হরপ্পা সভ্যতা ও পরবর্তীকালে ঋক-বৈদিক সভ্যতার বিকাশের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করেছিল। তাই বিভিন্ন ঐতিহাসিক মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতাকে ভারতের নিজস্ব এক অবিচ্ছিন্ন সভ্যতার বিভিন্ন পর্ব বলে চিহ্নিত করে একসঙ্গে এদের সিন্ধুসরস্বতী সভ্যতাবলে অবিহিত করেছেন। ভারতের প্রাক্-ঐতিহাসিক যুগের বিভিন্ন সভ্যতার মধ্যে পাকিস্তানের বালুচিস্তানের আবিষ্কৃত নতুন প্রস্তর যুগের সমসাময়িক সময়ের মেহেরগড় সভ্যতা ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম।