মাধ্যমিক শিক্ষা কমিশন অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1) মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরােনাম কী ছিল?
উঃ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লক্ষ্মণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২) গঠিত হয়। সেজন্য এর শিরােনাম ছিল মুদালিয়র কমিশন। 
2) CRC -এর পুরাে কথাটি কী
উঃ CRC - এর সম্পূর্ণ কথাটি হলাে Cumulative Record Card
3) Core পাঠ্যক্রম কী ?
উঃ মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠক্রমকে ২টি অংশে বিভক্ত করে। এর একটি হলাে মূল বা Core পাঠক্রম, অন্যটি ঐচ্ছিক অংশ। Core অংশে থাকবে । মাতৃভাষা অথবা হিন্দি । ইংরেজি ও সমাজবিজ্ঞান ও গণিত ও সাধারণ জ্ঞান ও হস্তশিল্প।
4) মুদালিয়র কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার দু'টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উল্লেখ করাে।
উঃ মাধ্যমিক শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য— ১) উপযুক্ত নাগরিক তৈরি করা ২) জাতীয় সম্পদ বাড়িয়ে তােলা।
5) মুদালিয়র কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক পাঠক্রমে ভাষা ব্যতীত অন্যান্য কেন্দ্রীয় বিষয়গুলি (Core Subject) কী?
উঃ সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান এবং হাতের কাজ বা হস্তশিল্প।
6) SABE-এর পুরাে কথাটি কী?
উঃ স্টেট অ্যাডভাইসারি বাের্ড অব এডুকেশন।
7) প্রথম কোন কমিশন Cumulative Record card -এর কথা উল্লেখ করে?
উঃ মাধ্যমিক শিক্ষা কমিশন।
8) মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য কত সময় বরাদ্দ করেছে?
উঃ মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য ৪ বছরের সুপারিশ করেছে।
9) মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগ কয়টি ভাগে বিভক্ত ও কী কী ? 
উঃ সব মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগ ৭টি ভাগে বিভক্ত। সেগুলি হলাে—মানবীয় বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষি, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান। 
10) মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি উল্লেখযােগ্য লক্ষ্য উল্লেখ করাে। 
উঃ শিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে তারা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে জাতি, ধর্ম নির্বিশেষে তাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال