উত্তর: সৌরজগতে বর্তমানে অসংখ্য বামন গ্রহের উপস্থিতি থাকলেও IAU বা International মাত্র 5টি গ্রহকে বামনগ্রহ হিসেবে আখ্যা দিয়েছেন। এগুলি হল—প্লুটো, এরিস, সেরেস্, হাউমিয়া সম্পর্কে আলোচনা করা হল—
প্লুটো : 1930 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী ক্লাইভ টমব্যাক প্লুটো গ্রহ আবিষ্কার করেন। 2006 খ্রিস্টাব্দে International Astronomical Union (IAU) প্লুটোকে বামন গ্রহ বলে অভিহিত করেছেন। এটি সৌরজগতের শেষ প্রান্তে অবস্থিত।
সৌরজগতের বামন গ্রহগুলির মধ্যে ক্ষুদ্রতম হল প্লুটো। সূর্য থেকে এটি প্রায় 590 কোটি কিমি দূরে অবস্থিত। পৃথিবীর আয়তনের 1/10ভাগ আয়তনবিশিষ্ট এই গ্রহ। সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 248 বছর। নিজ অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে প্রায় 6 দিন 10 ঘণ্টা। প্লুটো গ্রহের তাপমাত্রা প্রায় –230°C। এর দুটি উপগ্রহ বর্তমান। প্লুটো নিজ কক্ষপথ ছাড়া অন্যান্য গ্রহের কক্ষপথেও পাক খায়, তাই একে বামন গ্রহ বলে। মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই গ্রহের প্রধান উপাদান।
Tags
Geography
