উত্তর: বৈদিক যুগের শিক্ষার ক্ষেত্রে গুরু-শিষ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গুরুকেন্দ্রিক এই বৈদিক শিক্ষাব্যবস্থায় ছাত্ররা শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। মেয়েদেরও উপনয়নের প্রমাণ পাওয়া যায়। গুরুর কাছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মও ছাত্রদের করতে হত। ছাত্রদের থাকা-খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে।
Tags
History
