ভুটান ফলপ্রক্রিয়াকরণ শিল্পে বিখ্যাত কেন?

 উঃ ভুটান ফলপ্রক্রিয়াকরণ শিল্পে উন্নত, কারণ— 

1. ফল চাষ : প্রাকৃতিক বাধাজনিত কারণে ভুটান কৃষি ও শিল্পে খুব বেশি উন্নতি করতে পারেনি। ফলে পর্বতের ঢালে এবং উপত্যকায় প্রচুর পরিমাণে ফল চাষ হয়। বিশেষ করে কমলালেবু, আপেল, আনারস, আঙুর এখানকার প্রধান চাষযোগ্য ফল। এইসব ফল থেকে ফলপ্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। 

2. ফল চাষের অনুকূল জলবায়ু : ভুটান দেশটি বেশি উচ্চতায় অবস্থান করায় এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। এইরকম জলবায়ু ফল উৎপাদনের ক্ষেত্রে আদর্শ। 

3. উন্নত প্রযুক্তির প্রয়োগ: নানা ধরনের ফল থেকে জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ প্রভৃতি তৈরির জন্য উপযুক্ত প্রযুক্তির কারখানা গড়ে তোলা হয়েছে। ফলে ফল প্রক্রিয়াকরণ শিল্পের দ্রুত বৃদ্ধি ঘটেছে। 

4. শিল্পজাত দ্রব্যের বিদেশে চাহিদা বৃদ্ধি : ভুটানে বিভিন্ন ফলের রস থেকে উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি করেছে। 

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال