সংস্কৃত কলেজে চাকুরিকালীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে একযোগে সংস্কৃত যন্ত্র নামে এক মুদ্রনযন্ত্র স্থাপন করেন। তাদের উদ্দেশ্যে যে, নিজেদের লেখা ও মতামত, পছন্দের পুস্তক মুদ্রণ এবং সেগুলি প্রকাশের মাধ্যমে সর্বাঙ্গীণ শিক্ষার বিস্তার করা। শিক্ষবিস্তারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলা বর্ণমালা সংস্কারের পরিচয় দেন তার দুখন্ডে প্রকাশিত বর্ণপরিচয় (1855 খ্রিস্টাব্দ) পুস্তিকায়। এর থেকে জানা যায় যে, তিনি পূর্ববতী 16 (স্বরবর্ণ) + 34 (ব্যঞ্জনবর্ন) - 50টি বর্ণের পরিবর্তে 12 (স্বরবর্ণ) + 40 (ব্যঞ্জনবর্ন) - 52টি বর্ণের প্রস্তাব দেন। এইভাবে বাংলা মুদ্রনে বিদ্যাসাগর সাট তৈরি হয়।
Tags
History

