● শীতকালে উষ্ণতা অনেক কম থাকে এবং বৃষ্টিপাতও হয় না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। তাই বায়ু দ্রুত ভিজে জামাকাপড়ের মধ্যে থেকে জল শােষণ করতে পারে। ফলে, জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় এবং বাতাসের আর্দ্রতাও অনেক বেশি থাকে, ফলে বাতাস ভিজে জামাকাপড় থেকে দ্রুত জল শােষণ করতে পারে না বলে জামাকাপড় শুকোতে অনেক সময় লাগে।