থ্যালাসেমিয়া রোগের তিনটি লক্ষণ উল্লেখ করো। হিমোফিলিয়ার কারণ লেখো।

 থ্যালাসেমিয়ার তিনটি লক্ষণ:

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং তীব্র রক্তাল্পতা দেখা দেয়। প্লীহা ও যকৃৎ বড় হয়ে যায়। শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং হাড় দুর্বল হয়ে পড়ে।
হিমোফিলিয়ার কারণ: X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে হিমোফিলিয়া হয়। এই রোগে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় ফ্যাক্টর অনুপস্থিত থাকে, ফলে সামান্য আঘাতেও রক্তপাত বন্ধ হয় না।

Post a Comment

0 Comments