উত্তর: ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই ‘দুর্লভ জিনিস’ বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো সহজে পাওয়া যায় না। অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তাঁর পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তাঁর পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরতে গেলে সেই ফাঁকে জগদীশবাবু তাঁর পায়ের ধুলো নিয়েছিলেন।