স্কিনার বক্স কাকে বলে?স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করাে।

স্কিনার বক্স কাকে বলেস্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করাে।


স্কিনার বক্স : প্রখ্যাত মনােবিদ তথা অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার তার পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখার জন্য একটি বিশেষ বাক্স ব্যবহার করেন। একেই বলা হয় স্কিনার বক্স। এই বাক্সে একটি যন্ত্র-নিয়ন্ত্রিত ট্রে থাকে। একটি বােতামের উপর চাপ পড়লেই ট্রে-তে খাবার চলে আসে।

স্কিনার বক্সের/সক্রিয় অনুবর্তনের পরীক্ষা : যে কোনাে প্রাণীর মানসিক অবস্থা অনুবর্তনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযােগ স্থাপনে শক্তি জোগায়। এই ধারণাটি হলাে সক্রিয় অনুবর্তন। স্কিনারের মতে, প্রাণীর সাধারণ ধর্ম হলাে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা। প্রাণীর কিছু কিছু প্রতিক্রিয়াকে বস্তুধর্মী নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা যায় না। এই ধরনের প্রতিক্রিয়ার সঙ্গে উদ্দীপকের কীভাবে সংযােগ স্থাপিত হয়, স্কিনার সেই ব্যাখ্যাই দিয়েছেন তাঁর অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বে।

সক্রিয় অনুবর্তনের ব্যাখ্যায় স্কিনার বিভিন্ন পরীক্ষার বর্ণনা দিয়েছেন। এমন একটি পরীক্ষায় তিনি একটি ইঁদুরকে বাক্সে ঢুকিয়ে একটি ট্রে-তে খাদ্যবস্তু রাখেন। ইঁদুরটি ঐ খাবার খেয়ে নেয়। এরপর একদিন তিনি ইদুরটিকে বাক্সে ঢুকিয়ে বিশেষ এক যান্ত্রিক কৌশলে বােতাম টিপে ট্রে-র মধ্যে খাবার ফেলেন। এবারও ইঁদুরটি খাবার খেয়ে নিল। এবার তিনি ইঁদুরটিকে বাক্সে ঢুকিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন। ইঁদুরটি ট্রে-র মধ্যে খাবার না পেয়ে এদিক সেদিক খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ইঁদুরটি বােতাম টিপে দিল আর ট্রে-র মধ্যে খাবারও এসে পড়ল। এরপর ইঁদুরটি বােতাম টেপার প্রতিক্রিয়াটি করতে থাকে।

এই প্রসঙ্গে স্কিনার বলেন, এই ধরনের প্রতিক্রিয়া খাদ্যবস্তুর উদ্দীপক দ্বারা নির্ধারিত হয়নি। এটি নির্ধারিত হয়েছে খাদ্যের প্রত্যাশার উত্তেজনায়। আর বাস্তবে এর কোনাে অস্তিত্ব নেই। কোনাে অজানা উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া করলে প্রাণী যদি একটি শক্তিদায়ক উদ্দীপক পায়, তাহলে সে পূর্বের প্রতিক্রিয়াই গ্রহণ করে। এটি সক্রিয় অনুবর্তনের মূল কথা।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

2 Comments

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال