অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা
পূর্ণমান ৪
- আধুনিক ভারতের ইতিহাস রচনায় ‘জীবন স্মৃতি’র গুরুত্ব আলোচনা করো।
- ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’-এর গুরুত্ব কী?
- সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে?
- আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
- আধুনিককালে নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ।
- সাম্প্রতিককালে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর।
- ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠি থেকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়?
- ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ?
- বর্তমানকালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
- আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ‘সোমপ্রকাশ’ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
পূর্ণমান ৮: মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে পূর্ণমান ৮-এর কোনো প্রশ্ন থাকে না।
দ্বিতীয় অধ্যায়: সংস্কার ও সামাজিক পরিবর্তন
পূর্ণমান ৪
- ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে সমকালীন সমাজ-সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।
- শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয়’-এর আদর্শ ব্যাখ্যা কর।
- নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
- ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?
- উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।
- দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?
- ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?
- এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
- উডের ডেসপ্যাচ সম্পর্কে কী জান?
- নারীশিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কী ছিল?
- ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে মেকলে মিনিটের ভূমিকা কী ছিল?
- উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
- মধুসূদন গুপ্ত সম্পর্কে কী জান?
- উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী’ পত্রিকার ভূমিকা বিশ্লেষণ কর।
- ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ কর।
পূর্ণমান ৮
- শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
- সমাজ ও ধর্মসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর।
- উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
- বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ
পূর্ণমান ৪
- চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টীকা লেখ। অথবা, চুয়াড় বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।
- ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল?
- নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা কর।
- ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।
- টীকা লেখ: কোল বিদ্রোহ।
- বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। অথবা, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমীরের ভূমিকা আলোচনা কর। অথবা, বারাসাত আন্দোলনের ওপর একটি টীকা লেখ।
- ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা কর।
- নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল?
- মুণ্ডা বিদ্রোহের গুরুত্ব লেখ।
পূর্ণমান ৮
- নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
- সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ। অথবা, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
- সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল?
চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা
পূর্ণমান ৪
- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন?
- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলার কারণ কী?
- ‘গোরা’ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেনি?
- ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
- গগনেন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
- ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যকলাপ আলোচনা কর।
- মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?
- স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?
- টীকা লেখ: মহারানীর ঘোষণাপত্র।
- জমিদার সভা সম্পর্কে কী জান?
- জাতীয়তাবাদের প্রসারে হিন্দুমেলার ভূমিকা কী ছিল?
- মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে?
- উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল?
পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ
পূর্ণমান ৪
- টীকা লেখ: জাতীয় শিক্ষা পরিষদ। অথবা, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
- ছাপাখানা বাংলায় শিক্ষাবিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ কর।
- বাংলায় কারিগরি শিল্পের বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI-এর ভূমিকা আলোচনা কর।
- বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
- রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
- রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন?
- বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS-এর অবদান বিশ্লেষণ কর।
- বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল?
- শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়?
- বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল?
- বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা কী ছিল?
পূর্ণমান ৮
- বিজ্ঞানচর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা কর।
- বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
পূর্ণমান ৪
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।
- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন. রায় কী জন্য বিখ্যাত?
- টীকা লেখ: তেভাগা আন্দোলন।
- সারা ভারত কিষান সভা সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গবিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
- টীকা লেখ: বারদৌলি সত্যাগ্রহ।
- টীকা লেখ: মিরাট ষড়যন্ত্র মামলা।
- টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
- কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
পূর্ণমান ৮
- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
- অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও।
- বিংশ শতকের ভারতে উপনিবেশবিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ।
- আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।
সপ্তম অধ্যায়: বিশ শতকের ভারতে নারী, দলিত ও প্রান্তিক আন্দোলন
পূর্ণমান ৪
- টীকা লেখ: লাহোর ষড়যন্ত্র মামলা / আলিপুর বোমার মামলা / রশিদ আলি দিবস।
- দলিত অধিকার বিষয় নিয়ে গান্ধীজি-আম্বেদকরের বিতর্ক আলোচনা কর।
- পুনা চুক্তির প্রেক্ষাপট কী ছিল?
- অলিন্দ যুদ্ধ সম্পর্কে কী জান?
- মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন?
- বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান / প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান / কল্পনা দত্তের অবদান / মাতঙ্গিনী হাজরার অবদান কী ছিল?
- বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান / প্রফুল্ল চাকীর অবদান / ভগৎ সিংয়ের অবদান কী ছিল?
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা।
- নারী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা কীরূপ ছিল?
পূর্ণমান ৮
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর।
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা কর।
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
- বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অষ্টম অধ্যায়: স্বাধীন ভারত
পূর্ণমান ৪
- ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
- হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে কী জান?
- দেশবিভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টীকা লেখ।
- উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
- কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
- স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?
- জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
- ভাষাভিত্তিক রাজ্য গঠনে অন্ধ্রপ্রদেশকে নিয়ে কী সমস্যা হয়েছিল?
- আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা কর।
- রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে কী জান?
- উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝ? এই সমস্যা সমাধানে নেহরু-লিয়াকত চুক্তির কী ভূমিকা ছিল?
- দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা কী ছিল?
- ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী?
⭐ দ্রুত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ৮ নম্বরের প্রশ্ন
দ্বিতীয় অধ্যায়
- রামমোহন রায়
- ব্রাহ্মসমাজ
- বিদ্যাসাগর ও বিধবা বিবাহ
- প্রাচ্যবাদী-পাশ্চাত্যবাদী বিতর্ক ও কলকাতা বিশ্ববিদ্যালয়
তৃতীয় অধ্যায়
- নীল বিদ্রোহ
- সাঁওতাল বিদ্রোহ
- সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
পঞ্চম অধ্যায়
- কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দির
- বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ
ষষ্ঠ অধ্যায়
- ভারত ছাড়ো আন্দোলনে বাংলার কৃষক আন্দোলন
- অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলন
- বামপন্থীদের ভূমিকা
- আইন অমান্য আন্দোলনে শ্রমিক আন্দোলন
সপ্তম অধ্যায়
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারীসমাজ
- নমঃশূদ্র আন্দোলন
