উত্তর: বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তাঁর বন্ধুরা চমকে উঠেছিল। জগদীশবাবুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদার ছিল আদুড় গা, তার ওপরে একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত ও উজ্জ্বল দৃষ্টি। কথক ও তাঁর বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল তেমনি ভয়ও পেয়েছিল।