● মেঘহীন রাতের আকাশের দিকে তাকালে অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র আলােক বিন্দু চোখে পড়ে, কোনােটা স্থির, কোনােটা বা মিটমিট করছে। এই অস্থির বিন্দু গুলিই নক্ষত্র, চলিত বাংলায় তারা শক্তিশালী দূরবীক্ষণে প্রায় 180 কোটি নক্ষত্র দেখা গেছে কিন্তু মানুষের খালি চোখে দেখা যায় মাত্র 6000 এর মতাে নক্ষত্র।
পৃথিবী নিজের চারপাশে ঘুরে যখন সূর্যের সামনে আসে তখন সূর্যের উজ্জ্বল আলােয় তারারা ঢাকা পড়ে যায়| অথচ দিনের আকাশেও আলােক বিন্দু থাকে।