[1] মানুষ অরণ্য ধ্বংস করে, শিল্প তৈরি করে, কৃষিকাজ করে, বসতি নির্মাণ করে পরিবেশকে দূষিত করছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
[2] এসি, ফ্রিজ এবং হিমায়িতকরণ যন্ত্র থেকে যে ক্লোরােফ্লুরােকার্বন নির্গত হয়, তা থেকে বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংস হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য দুত নষ্ট হচ্ছে।
[3] কয়লা, খনিজ তেলের অতিরিক্ত দহনে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্নায়ন ঘটছে। ফলে বন্যা, খরা ও অন্যান্য পরিবেশগত অবনমন ঘটছে।
[4] অতিরিক্ত পরিবেশদূষণ, বনভূমি হ্রাস, জলাশয় ভরাট ইত্যাদি কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বস্তু প্রাণী এবং উদ্ভিদ পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে।
Tags
Geography

