● ইটভাটা থেকে প্রতিনিয়ত ইট পােড়ানাের চিমনি দিয়ে কালাে ধোঁয়া বের হয়। ওই গাঢ় কালাে ধোঁয়া এলাকার বাতাসকে দূষিত করে। বাতাস ভারী হয়ে থাকে। বাতাসে নানা ধরনের ধূলিকণা, ছাই, বিষাক্ত গ্যাসীয় পদার্থ মিশে থাকে। ওই বায়ু আমাদের শরীরে প্রবেশ করলে শরীর রােগাক্রান্ত হয়ে পড়তে পারে।