◆ হরপ্পা সভ্যতার সমসাময়িক সুমের বা মেসােপটেমিয়া সভ্যতা, আফ্রিকার মিশরীয় সভ্যতা এবং ক্রিট ও ঈজিয়ান অঞ্চলের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল। রুশ ভারত-তত্ত্ববিদ বােনগার্ড লেভিনের মতে হরপ্পা সভ্যতার সঙ্গে মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঘনিষ্ট যােগাযােগ ছিল। পশ্চিম এশিয়ার আক্কাদ’অঞ্চলে হরপ্পা সভ্যতার সমসাময়িক কালের ভারতীয় উপনিবেশের প্রমাণ পাওয়া গেছে।