● প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ (প্রধানত বায়ুদূষণ)-এ ওজোন গ্যাস ধ্বংস হওয়ায় এই স্তরের ঘনত্ব ক্রমশ কমে আসছে। যখন কোনাে স্থানে ওজোনের ঘনত্ব 200 ডবসন এককের নীচে নেমে আসে তখন ওজোনস্তরের ওই ক্ষয়কে ওজোন গহুর বলে। 1993 খ্রিস্টাব্দে অ্যান্টার্কটিকায় ওজোন গ্যাসের ঘনত্ব 90 ডবসন এককে নেমে এসেছিল।