● বায়ুর চাপ সর্বত্র সমান নয় বলে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই প্রবাহ জোরে ঘটলেই ঝড় সৃষ্টি হয়।হঠাৎ কোনাে স্থানে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে সেই স্থানের চাপ পূরণ করার জন্য পার্শ্ববর্তী অপেক্ষাকৃত উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে। উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবল বেগে বায়ুপ্রবাহকে ঝড় বলে। এই ঝড়ের মাত্রার ওপর নির্ভর করে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়।