●
অপ্রচলিত শক্তির উৎস: ছােটো জলবিদ্যুৎ কেন্দ্র, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপশক্তি, বায়ােগ্যাস, সমুদ্রতরঙ্গ শক্তি এবং আরও অনেক কিছু। বায়ুদূষণ রােধ করা যায়: এইসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনােরকমের জীবাশ্ম জ্বালানির দহনের ব্যবস্থা নেই। তাই তা থেকে বিষাক্ত দূষক পদার্থ বায়ুতে মেশায় সম্ভাবনা নেই। তাই বায়ুদূষণও নেই।
● উৎসের ব্যবহার: অপ্রচলিত শক্তি উৎপাদনের উৎসের ব্যবহার করে প্রকৃতির ওপর কোনাে চাপ পড়ে না, কোনাে প্রাকৃতিক সম্পদকে নষ্ট করা হয় না, উৎসগুলি চিরস্থায়ী এবং এগুলির জন্যই প্রকৃতি সুস্থিত এবং সুন্দর থাকে। তাই এসব উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ যে-কোনাে রকম দূষণ ছাড়াই উৎপাদন করা সম্ভব।