◆ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। পৃথিবী তার মেরুদণ্ডের বা মেরুরেখার চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় 24 ঘণ্টা। এই একবার ঘােরার 24 ঘণ্টা সময়কে সমানভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে 1 ঘণ্টা, প্রতিটি ঘণ্টাকে 60 মিনিট এবং প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়। এভাবে পৃথিবীর আবর্তন সময় নির্ণয়ে সাহায্য করে।