◆ এশিয়া মহাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত ভারত এবং চিন ও আফগানিস্থান বাদে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলাের (যেমন : পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা) প্রাকৃতিক ও সাংস্কৃতিক যােগাযােগ খুবই নিবিড়। বিশেষ ভৌগােলিক অবস্থানের জন্য ভারত এইসব দেশের মধ্যমণি হিসাবে অবস্থান করছে। তাই এইসব দেশকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হয়।