● খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষভাগ পর্যন্ত সময়ে একদিকে যেমন জৈনধর্ম দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায় (যেমন : শ্বেতাম্বর ও দিগম্বর), অন্যদিকে এই ধর্মমত ভারতের প্রায় সর্বত্র দৃঢ়ভাবে প্রসারিত হয় (উত্তর ভারতের মগধ, উজ্জয়িনী, মথুরা, মালব থেকে তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে)। কালক্রমে হিন্দুধর্মের পুনরুত্থান ও রাজকীয় পৃষ্ঠপােষকতার অভাবে ভারতে বৌদ্ধধর্মের সঙ্গে সঙ্গে জৈন ধর্মেরও অবনতি শুরু হয়।