◆ পৃথিবী উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে ঠান্ডা এবং কঠিন হওয়ার সময় যে শিলা প্রথম গড়ে ওঠে অথবা ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা বাইরে লাভারূপে অথবা অভ্যন্তরেই ম্যাগমারূপে সঞ্চিত হয়ে যে শিলা তৈরি হয়। তাকে আগ্নেয় শিলা বলে।
● যেমন—গ্র্যানাইট। পৃথিবীতে সর্বপ্রথম এই শিলার আবির্ভাব হয়েছিল বলে একে প্রাথমিক শিলাও বলা হয় এবং এই শিলায় কোনাে স্তরভেদ না থাকায় একে অস্তরীভূত শিলাও বলে।