আমাদের দেশকে ভারতবর্ষ বলা হয় কেন ? অথবা আমাদের দেশকে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্থান’ নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা দাও।



■ ১) প্রাচীনকালে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্রিকরা সিন্ধু নদী’কে বলত “ইন্ডস” (Indos)। ঐতিহাসিকরা মনে করেন, 'সিন্ধু’বা ইন্ড’নাম থেকেই ভারতবর্ষের ইন্ডিয়া’ বা ‘হিন্দুস্থান’ নামকরণ করা হয়েছে।

২) ভারতবর্ষের ইন্ডিয়া, হিন্দু, হিন্দুস্থান প্রভৃতি নামকরণ সম্পর্কে আরও একটি প্রচলিত মত হল এই যে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে প্রথম বিদেশি আক্রমণের নেতা পারস্য সম্রাট দারায়ুসবর্তমান সিন্ধু অঞলের নামকরণ করেছিলেন ‘হিদু’বা ‘হিন্দু। আসলে সিন্ধুনদের পাঁচটি উপনদী (অর্থাৎ—বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা ও শতদু) এবং গঙ্গা ও যমুনা-কে নিয়ে কল্পিত যে সপ্তসিন্ধু’ যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছিল, সেই সপ্তসিন্ধু’ নাম থেকেই হিন্দু নামের উদ্ভব হয়েছে।

৩) খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে লেখা চিনা ইতিবৃত্তে ভারতবর্ষকে তিয়েনচু' (Tien-tu) অথবা চুয়া-তু’ (Chuan-tu) নামে অভিহিত করা হয়েছে। খ্রিস্টীয় অষ্টম শতকে চিনা পরিব্রাজক ইৎসিং লিখেছেন যে, সে যুগে ভারতবর্ষের উত্তরাঞ্চলের লােকেরাই ‘হিন্দু’নামে পরিচিত ছিল, অন্যত্র এই নামটি তারা নিজেরাই জানত না। এই স্বল্পখ্যাত নামই পরবর্তীকালে ভারতের সর্বত্র পরিচিতি লাভ করে।

 ◆ এইসব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানাে যায় ভৌগােলিক অবস্থান অনুসারেই ভারতবর্ষ-ইন্ডিয়াবা হিন্দুস্থান নামে পরিচিত হয়েছে, বিশেষ কোনাে জাতি, ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে এই নামটি সম্পর্কিত নয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال