◆ না, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি তাই এখানে আবর্তন বেগ সবচেয়ে বেশি। এরপর নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে আবর্তন বেগ ক্রমশ কমে যায়, কারণ পৃথিবীর পরিধি কমে যায়। আবার একেবারে মেরুতে আবর্তন বেগ প্রায় শূন্য।