ভারতবর্ষের সাংস্কৃতিক ঐক্য স্থাপনে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বারাণসী, উজ্জয়িনী, তক্ষশিলা, কাঞি প্রভৃতি নগর ছিল শাস্ত্র ও বিদ্যাচর্চার পীঠস্থান। এছাড়াও নালন্দা, বিক্রমশীলা প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন অঞ্চলের ছাত্র ও অধ্যাপকদের মধ্যে বিভিন্ন মতের মিলন ঘটত। এইভাবে ভারতের ঐক্যের আদর্শ সুদৃঢ় হয়ে উঠেছিল।
এই কারণেই গান্ধিজি বলেছেন, ভারতীয় সংস্কৃতি সম্পূর্ণরুপে হিন্দু, ইসলাম বা অন্য কোনাে সম্প্রদায়ের সংস্কৃতি নয়। ইহা সমস্ত সংস্কৃতির মিশ্রণ।
Tags
History

