ভূত্বক সম্পর্কে আলোচনা করাে।



◆ গুরুমণ্ডলকে ঘিরে শামুকের খােলার মতাে যে হালকা ও শক্ত শিলাস্তর রয়েছে, তাকেই বলে ভূত্বক (crust)। এই স্তরেই সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি হালকা পদার্থ বেশি পরিমাণে অবস্থানরত; তাপ ও চাপের অসমতা এরূপ শক্ত বহিরাবরণ সৃষ্টি করেছে।

● উপাদান: ভূত্বক প্রধানত গ্রানাইট ও ব্যাসল্টজাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত এবং ভূত্বকের গভীরতা বৃদ্ধির সাথে সাথে শিলার ঘনত্বও বৃদ্ধি পেতে থাকে।

● গভীরতা: সমুদ্রের তলায় ভূত্বক প্রায় 5 থেকে 10 কিলােমিটার পুরু, আর মহাদেশগুলির তলদেশে প্রায় 60 কিলােমিটার পুরু, এজন্য ভূত্বকের গভীরতা গড়ে 30 কিলােমিটার ধরা হয়।

● আপেক্ষিক গুরুত্ব: পৃথিবীর তিনটি স্তরের মধ্যে এটি সবচেয়ে হালকা, এই স্তর জলের চেয়ে প্রায় 2-3 গুণ ভারী।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال