◆ পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে পুত্রসন্তানের জন্ম বেশি কাম্য হলেও কন্যাসন্তানের লালনপালনে কোনো ত্রুটি ছিল না। সমাজে নারীদের চরিত্রের মান ছিল উন্নত এবং মর্যাদাপূর্ণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আদি বৈদিক যুগের নারীরা যথেষ্ট উৎকর্ষের পরিচয় দেন। এযুগে অপালা, ঘােষা, মমতা, লােপামুদ্রা প্রমুখ নারীরা জ্ঞানগরিমায় খ্যাতিলাভ করেন।