◆ সন্ধ্যেবেলা খােলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে, আকাশ ভরা ঝিকমিকে তারা অনেক দূর থেকে অনেক বায়ুস্তর পেরিয়ে আসে বলে এমন ঝিকমিক করে| যেন একটা কালাে চাদোয়ার গায়ে ছুঁচ ফুটিয়ে ছােটো ছােটো ফুটো করা আছে, আর সেগুলি দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলাের বিন্দু।