● আমাদের সৌরজগতে আটটি গ্রহ, অসংখ্য উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের বিকাশ ঘটেছে। এটি একটি আশ্চর্য ঘটনা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবীর গড় উত্তাপ, পৃথিবীতে জলের উপস্থিতি, বায়ুমণ্ডলের অবস্থান, মাটি এবং অন্যান্য নানা বিষয়ের ওপর নির্ভর করে প্রাণের সৃষ্টি হয়েছে এবং সেই প্রাণ ক্রমশ বিবর্তনের মাধ্যমে বর্তমান প্রাণী ও উদ্ভিদজগতের সৃষ্টি ও বিকাশ ঘটিয়েছে। অর্থাৎ প্রাণ সৃষ্টির অনুকূল পরিবেশ প্রকৃতিই বানিয়ে দিয়েছে। পৃথিবীর মতাে এমন পরিবেশ অন্য কোথাও পাওয়া যায়নি বলে অন্য কোথাও এখনও প্রাণের সৃষ্টি হয়নি।