● দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তু দ্রব্য থেকে এমন কিছু রাসায়নিক দ্রব্য নির্গত হয় যা পরিবেশের পক্ষে হানিকর। যেমন—বিভিন্ন রং, দাড়ি কামাবার শেভিং ফোম, সুগন্ধি দ্রব্য থেকে নির্গত ক্লোরােফ্লুরােকার্বন খুব হালকা বলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে যায়। ওপরের স্তরে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোনস্তরকে নষ্ট করে দেয়।