◆ ‘মানমন্দির একটি গম্বুজাকৃতি বিশেষভাবে নির্মিত মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র৷ গম্বুজাকৃতি গৃহে বিরাট মাপের টেলিস্কোপ বা দূরবিন যন্ত্র লাগানাে থাকে, যেখানে চোখ রাখলে মহাকাশের গ্রহ, নক্ষত্র, উল্কা, জ্যোতিষ্ককে ভালাে করে পর্যবেক্ষণ করা যায়। মানমন্দিরের অবস্থান—ভারতের
লাদাখে হ্যানলে মানমন্দির প্রসিদ্ধ এবং ইংল্যান্ডের গ্রিনিচের মানমন্দিরটি পৃথিবীখ্যাত।