● ধোঁয়া ও কুয়াশাকে একত্রে ধোঁয়াশা বলে। শীতকালে অধিকাংশ বড়াে শহর ও শিল্পকেন্দ্রে যানবাহন এবং কলকারখানার নির্গত ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে গিয়ে বিষাক্ত ধোঁয়াশা তৈরি করে। ধোঁয়াশা মানুষের সাথে সাথে উদ্ভিদ ও জীবজন্তুরও অনেক ক্ষতি করে। 1952 সালে এক মারাত্মক ধোঁয়াশায় লন্ডন শহরে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।