উত্তর : প্রথমে কন্দজাতীয় উদ্ভিদের মূল পুঁতে এবং তার কিছুকাল পরে নানান শস্যের বীজবপন করে নব্য প্রস্তরযুগের মানুষ চাষ করতে শেখে। এই যুগে মেয়েরাই প্রথমত ফলমূল জোগাড় করার সময়ই বুঝতে পারে কীভাবে বীজ থেকে চারাজন্মায় আর চারাগাছ থেকে বড়াে গাছ হয়। তারা জোয়ার, যব, গম, ধান, ডুমুর, লাউ ও আরও কয়েকটি ফসলের চাষ করত। চাষের কাজের সুবিধার জন্য তারা কাস্তে, নিড়ানি জাতীয় হাতিয়ার ব্যবহার করত।
Tags
History
