আক্ষরিক অর্থ: মাৎস্যন্যায়’ শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ) কৌটিল্যের অর্থশাস্ত্রে মাৎস্যন্যায়’ কথার উল্লেখ আছে।
প্রকৃত অর্থ: পুকুরের বড়াে মাছ যেমন সুযােগ পেলে ছােটো মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর (৬৩৭ খ্রি.) পর বাংলায় দুর্বলের সহায়সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থাই ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত।
অবসান: এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্তরাজা গােপালকে বাংলার সিংহাসনে বসান (৭৫০ খ্রি.)।
Tags
History
