জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ পদ্ধতির নাম ‘জাবতি। ‘জাবত’ শব্দের অর্থ হল নির্ধারণ। ইতিপূর্বে শেরশাহ বিভিন্ন শস্যের দাম অনুযায়ী এক তালিকা তৈরি করেছিলেন। কিন্তু এতে সমস্য ছিল রাজধানীর শস্যমূল্যের সঙ্গে অন্য জায়গার শস্যমূল্যের মিল ছিল না।তাই আকবর প্রতি বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। আগের দশ বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থার নাম হয় দহসালা বা দশসালা ব্যবস্থা। আকবরকে এই ব্যবস্থা প্রচলনে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল ও কয়েকজন কর্মচারী।
Tags
History
