সূচনা: গজনির সুলতান মামুদ আনুমানিক ১০০০-১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে একটানা ১৭ বার ভারতে আক্রমণ চালান। তাঁর এই ভারত অভিযানের ফলে এদেশে আর্থিক ও সামরিক শক্তিক্ষয় ঘটে।
উদ্দেশ্য: সুলতান মামুদের ভারত অভিযানের উদ্দেশ্য নিয়ে মতভেদ রয়েছে| একদল ঐতিহাসিক মনে করেন সুলতান মামুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল ধনরত্ন লুণ্ঠন| অনেকে মনে করেন। সুলতান মামুদ ভারতীয় শাসকশ্রেণির ধ্বংসসাধন ঘটিয়ে মধ্য এশিয়া জুড়ে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন।
ভারত অভিযানের বিবরণ: সুলতান মামুদ খাইবার গিরিপথের কয়েকটি অঞ্চল জয় করে ভারতে প্রবেশ করেন এবং শাহিবংশীয় রাজা জয়পালকে পরাজিত করেন|ঝিলাম নদীর তীরে ভীরারাজ্য এবং মুলতান রাজ্যের দখল নেন। জয়পালের পুত্র আনন্দপালকে উন্দের যুদ্ধে পরাজিত করে তিনি সিন্ধু নদ থেকে নগরকোট পর্যন্ত অঞ্চল নিজের দখলে আনেন। পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের কাংড়া দুর্গ জয় করেন| থানেশ্বর জয় করে তিনি হিন্দু শাহি বংশের অবসান ঘটান। মথুরা হয়ে কনৌজে গুর্জর-প্রতিহার রাজা রাজ্যপালকে পরাজিত করেন। এরপর একে-একে তিনি গােয়ালিয়র, কালিঞ্জর, গুজরাটে অভিযান চালান।
ফলাফল : মামুদের একাধিকবার ভারত অভিযানের ফলে বিভিন্ন নগর, মন্দির ও মঠ ধ্বংস হয়। ব্যাবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, বেশকিছু শিল্পকীর্তি ধ্বংস হয়। মামুদের এই অভিযানে গুজরাটের বিখ্যাত সােমনাথ মন্দির ধ্বংস হয়। এই মন্দির থেকে মামুদ প্রায় ২ কোটি স্বর্ণমুদ্রা ও প্রচুর অলংকার লুণ্ঠন করে নিয়ে যান। মামুদের ভারত অভিযানের সুবাদে এদেশে বাইরে থেকে বন্ধু মুসলিম বণিক ও ব্যাবসায়ী আসে৷ এইসব বণিক ও ব্যাবসায়ীদের মাধ্যমে মধ্য ও পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে।
Tags
History
