জাহাঙ্গিরের আমলে বাংলার বিদ্রোহী জমিদারদের একসঙ্গে ‘বারাে ভূঁইয়া’ বলা হত। বারাে ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল বারাের অনেক বেশি। এঁদের মধ্যে কয়েকজন ছিলেন—ঈশা খাঁ ও তার পুত্র মুসা খাঁ (সােনারগাঁও), কেদার রায় (শ্রীপুর), প্রতাপাদিত্য (যশাের-খুলনা), উসমান খাঁ (শ্রীহট্ট), মজলিস কুতব (ফরিদপুর), রামচন্দ্র (বাখরগঞ্জ জেলার বালা), অনন্তমাণিক্য (নােয়াখালি) প্রমুখ।
Tags
History
