ইসলামি ঐতিহ্য অনুযায়ী ইসলামের আধিপত্যযুক্ত সমস্ত এলাকার শাসক একজনই—তিনি হলেন খলিফা। মুসলমানদের ধর্মগুরুও তিনি।তবে খলিফার পক্ষেইসলামের কর্তৃত্বাধীন সমস্ত এলাকা একা শাসন করা সম্ভব ছিল না। তাই তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরের শাসকদের তিনি মৌখিক আনুগত্য ও উপহার লাভের বিনিময়ে স্বাধীনভাবে শাসন করার অনুমােদন দিতেন।
Tags
History
