জলীয়বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে অবস্থিত কোনাে প্রাকৃতিক বাধার (যেমন— পর্বত, মালভূমি ইত্যাদি) অনুবাত ঢালকে (বিপরীত ঢাল) বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বাতাস যখন পর্বতের ঢাল পেরিয়ে বিপরীত দিকে পৌঁছায় তখন সেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়। এ ছাড়া, এই বাতাস নীচের দিকে ঢাল বেয়ে নেমে আসায় উয়তা বেড়ে যায় ফলে ঘনীভবনের সুযােগ পায় না এবং বৃষ্টি হয় না।
পশ্চিমঘাট পর্বতের অনুবাত ঢাল অর্থাৎ পূর্ব ঢাল ও খাসিয়া ও মেঘালয় মালভূমি অঞ্চল বৃষ্টিচ্ছায় অঞ্চল।
Tags
Geography
