অরণ্য মাটির তলা থেকে শিকড়ের সাহায্যে জল সংগ্রহ করে। ওই জল উদ্ভিদ সূর্যালােকের সাহায্যে সালােকসংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে। অতিরিক্ত জলকে উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এর ফলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে ও সেগুলি দ্রুত ঘনীভূত হওয়ার সুযােগ পায়। জলীয়বাষ্প দ্রুত ঘনীভূত হলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। এভাবেই অরণ্য বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।
Tags
Geography
