দশম শ্রেণির ইতিহাস সাজেশন


ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন – ২০২১

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)

এককথায় উত্তর দাও ---

  1. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
  2. ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ?
  3. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?
  4. একাত্তরের ডায়েরী রচয়িতা কে ?
  5. সতীদাহ বিরোধী বিল কবে কার চেষ্টায় পাস হয় ?
  6. সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি ?
  7. ইন্দো- পারসিক শিল্পরীতি কাকে বলে ?
  8. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
  9. জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
  10. ভারতের রেলপথের সূচনা কবে হয় ?
সংক্ষিপ্ত প্রশ্ন ---
  1. নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কখন, কার দ্বারা হয় ?
  2. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বােঝাে?
  3. কবে, কাকে হারিয়ে মােহনবাগান ক্লাব IFA শিন্ড লাভ করে?
  4. খাদ্যাভাসের ইতিহাসচর্চার দু'টি বৈশিষ্ট্য লেখাে।
  5. শিল্পচর্চার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
  6. ভারতীয় চলচ্চিত্র-ইতিহাসে প্রথম চলচ্চিত্রের নাম কী?
  7. স্থানীয় ইতিহাসের বৈশিষ্ট্য লেখাে।
  8. ইতিহাসতত্ত্ব কি ?
  9. সামাজিক ইতিহাস কাকে বলে ?
বিশ্লেষণধর্মী প্রশ্ন --
  1. আধুনিককালে ইতিহাস চর্চার বৈচিত্র্যপূর্ণ দিক গুলি উল্লেখ করো ।
  2. নিম্নবর্গের ইতিহাস চর্চার বিশেষ দিকগুলি আলোচনা করো।
  3. আধুনিক ভারতীয় নারী জাতির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো ।
  4. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী 'জীবনস্মৃতির’ গুরুত্ব কি ।
  5. ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখ ।
  6. ইতিহাসচর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ন কেন ?

          সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)

এককথায় উত্তর দাও --

  1. ভারতপথিক নামে কে পরিচিত ?
  2. ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত স্কুলটির নাম কি ?
  3. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
  4. প্রথম বিধবা বিবাহ কাদের মধ্যে অনুষ্ঠিত হয় ?
  5. মেকলে কে ছিলেন ?
  6. ভোরের পাখি কাকে বলা হয় ?
  7. ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত ?
  8. কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা স্থাপন করা হয় ?
  9. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন ?
  10. কবে ব্রাহ্মসমাজের বিভাজন সূচনা ঘটে ?
সংক্ষিপ্ত প্রশ্ন ---
  1. বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল ?
  2. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা ?
  3. উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো ?
  4. স্কুল বুক সোসাইটি কি ? এটি কে প্রতিষ্ঠা করেন ?
  5. শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ?
  6. নব্য বেদান্তবাদ কি ?
  7. নব্যবঙ্গ আন্দোলন কি ?
বিশ্লেষণধর্মী প্রশ্ন --
  1. পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলাফল কি হয়েছিল ।
  2. বামাবোধিনী পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।
  3. ডেভিড হেয়ার স্মরণীয় কেন ।
  4. নীলদর্পণ নাটকে সমকালীন সমাজ জীবনের কি পরিচয় পাওয়া যায়
  5. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ।
  6. বাংলার নবজাগরণের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।
  7. সতীদাহ প্রথা কিভাবে রদ হয় ।
  8. উনবিংশ শতাব্দীর বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখ ।

     প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)

এক কথায় উত্তর দাও ---

  1. উলগুলান বলতে কী বোঝো ?
  2. ফরাজি কথার অর্থ কি ?
  3. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ?
  4. ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ?
  5. সৈয়দ আহমেদ কার শিষ্য ছিলেন ?
  6. দিকু কাদের বলা হত ?
  7. দাদন কি ?
  8. দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি ?
  9. চুয়াড় বিদ্রোহ কোথায় শুরু হয় ?
  10. বাংলার ওয়াট টাইলার কাদের বলা হত ?
  11. সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিল ?
সংক্ষিপ্ত প্রশ্ন ---
  1. বিপ্লব বলতে কী বোঝায় ?
  2. খুৎকাঠি কি ?
  3. কেনারাম ও বেচারাম কী ?
  4. চুয়াড় বিদ্রোহের কারণ কি ছিল ?
  5. কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখ ?
  6. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল ?
  7. চুয়াড় কাদের বলা হত ?
  8. নীল কমিশন কবে এবং কেন গঠিত হয় ?
  9. বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো ?
  10. তিতুমীর স্মরণীয় কেন ?
বিশ্লেষণধর্মী প্রশ্ন --
  1. সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য গুলি লেখ ।
  2. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো ।
  3. ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহ গুলির কারণ কি ছিল ।
  4. চুয়াড় কথার অর্থ কি ? চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
  5. নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কি ছিল ।
  6. ফরাজি আন্দোলনের কারণ বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ।
  7. সাঁওতাল বিদ্রোহের কারণ লেখ ।
  8. নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো ।
সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

এককথায় উত্তর দাও ---

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ?
  2. মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয় ?
  3. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
  4. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
  5. ইলবার্ট বিল কে রচনা করেন ?
  6. হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ?
  7. বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল ?
  8. কোন আইনের বলে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
  9. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ?
  10. কাকে স্বাধীনতার অগ্রদূত বলা হয় ?
  11. কানপুরে সিপাহী বিদ্রোহ কে নেতৃত্ব দেন ?
সংক্ষিপ্ত প্রশ্ন --
  1. ইলবার্ট বিল কি ?
  2. আনন্দমঠ উপন্যাস কে কোন পটভূমিকায় রচনা করেন ? মহারানীর ঘোষণাপত্র কি বলা হয়েছে ?
  3. ইলবার্ট বিল বিতর্ক কি ?
  4. মহারানীর ঘোষণাপত্রের নীতি গুলি কি ছিল ?
  5. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তিনি কবে শহীদ হন ?
  6. কে উনবিংশ শতকে সভা সমিতির যুগ বলেছেন এবং কেন ?
  7. হিন্দুমেলার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল ?
বিশ্লেষণধর্মী প্রশ্ন --
  1. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ ।
  2. জাতীয়তাবাদের উত্থানে ভারত সভার ভূমিকা কি ছিল ।
  3. মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ । মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো ।
  4. অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবির তাৎপর্য ব্যাখ্যা কর ।
  5. জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দু মেলা কি ভূমিকা নিয়েছিল ।
  6. ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল ।
  7. ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এর ব্যাখ্যা করো ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال