খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায়। ঔরঙ্গজেব তাই দক্ষিণী রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেন এবং বিজাপুর, গােলকোন্ডা রাজ্যগুলি দখল করেন। এই দুই রাজ্য দখল করতে গিয়ে তাকে বস্তু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এই যুদ্ধের পরিণাম হিসেবে মুঘলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে। সুদীর্ঘ দিন ধরে দাক্ষিণাত্যে লড়াই চালানাের ফলে মুঘল সামরিক শক্তির অবক্ষয় ঘটে। সামরিক শক্তির ওপর নির্ভরশীল মুঘল শাসনব্যবস্থা তাই দুর্বল হয়ে পড়ে। মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। তাই বলা যায় দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য অনেকখানি দায়ী ছিল।
Tags
History
