মহম্মদ-বিন-তুঘলকের প্রতীকী মুদ্রা তামার নােট প্রচলন ব্যর্থ হয়েছিল বেশ কয়েকটি কারণে—[1] মুদ্রা জাল হওয়া আটকানাের জন্য সরকারি তরফে কোনাে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নকল মুদ্রায় বাজার ছেয়ে যায়।[2] জাল মুদ্রা প্রস্তুতকারীদের বিরুদ্ধে কোনােরকম দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয়নি৷ [3] মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালের স্থায়িত্ব নিয়ে প্রজাদের মনে সন্দেহ ছিল। তাদের ধারণা ছিল যে, পরবর্তী সুলতানদের আমলে এই মুদ্রা হয়তাে বৈধতা পাবে না। তাই তারা এই মুদ্রার ব্যবহার সেভাবে করতে চায়নি।
Tags
History
