মৃত্তিকাক্ষয়ের কারণগুলি আলােচনা করাে।

নানা প্রাকৃতিক শক্তির (জলস্রোত, হিমবাহ, বায়ু, সমুদ্রস্রোত) ও মানুষের কাজকর্মে যখন ভূত্বকের ওপরের স্তর ক্ষয়ে যায়, তখন তাকে মৃত্তিকাক্ষয় বলে।
মৃত্তিকাক্ষয়ের কারণ:
[1] অত্যধিক গাছ কাটা: অত্যধিক গাছ কাটার ফলে মাটির কণাগুলি আলগা হয়ে যায় ও সহজে ক্ষয়ে যায়।

[2] অনিয়ন্ত্রিত পশুচারণ: যথেচ্ছভাবে পশুচারণ করলে তাদের পায়ের আঘাতে মৃত্তিকা ক্ষয়ে যায়।

[3] ব্যাপক হারে চাষ : বহুবার করে একই জমি চাষ করলে মাটির ক্ষয় হয়। এ ছাড়া, পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করলেও মাটির ক্ষয় হয়।

[4] খনিজ আহরণ: খনিজ সম্পদ উত্তোলনের সময় মাটি খনন করা হয় ফলে মাটি ভঙ্গুর হয়ে ক্ষয়ে যায়।

[5] ত্রুটিপূর্ণ জলসেচ: জলসেচ ব্যবস্থা অবৈজ্ঞানিক হলে মাটির গুণমান নষ্ট হয়। ফলে ভূমিক্ষয়ের হার বৃদ্ধি পায়।

[6] জমির অনুপযুক্ত ব্যবহার: জমিকে উপযুক্তভাবে ব্যবহার না করা হলে অর্থাৎ যে জমিকে যে কাজে লাগালে ভালাে হয়, তাকে সেই কাজে না লাগিয়ে অন্য কোনােভাবে ব্যবহার করা হলে মাটির ক্ষয় হয়।


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال