উঃ দেহের তাৎক্ষণিক প্রয়ােজনে শারীরবৃত্তীয় সমন্বয় অ্যাড্রিনালিন হরমােনের দ্বারা ঘটে বলে একে জরুরিকালীন বা আপৎকালীন হরমােন বলে। দেহের মৌলবিপাকহার বাড়িয়ে, রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে অধিক শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে এই হরমােন। এ ছাড়া সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং অন্যান্য অঙ্গের মধ্যে সামঞ্জস্য রক্ষার কাজ আপৎকালীন অবস্থায় এই হরমােনের দ্বারা ঘটে।
Tags
Life Science
