উত্তর : খুব পুরােনাে সময়ের মানুষকে আদিম মানব বলে অভিহিত করা হয়। মূলত মস্তিষ্কের আকার থেকেই আদিম মানবের মধ্যে বিভিন্ন ভাগ লক্ষ করা হয়। যেমন—
(i) অস্ট্রালােপিথেকাস বা এপ থেকে মানুষ : আনুমানিক 30 থেকে 40 লক্ষ বছর আগেকার এই মানুষেরা দু-পায়ে ভর দিয়ে কোনােক্রমে দাঁড়াতে পারত এবং চোয়াল শক্ত ও সুগঠিত হওয়ায় শক্ত বাদাম, শুকনাে ফল চিবিয়ে খেত ও পাথর ছুঁড়তে চেষ্টা করত।
(ii) হােমাে হাবিলিস বা দক্ষ মানুষ : আনুমানিক 17 লক্ষ থেকে 26 লক্ষ বছর আগেকার এই মানুষেরা হাঁটতে পারত, দলবদ্ধভাবে থাকত, ফলমূল ও কাঁচা মাংস খেত ও পাথরের অস্ত্র
বানাত।
(iii) হােমা ইরেকটাস বা সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ : আনুমানিক 3 লক্ষ 50 হাজার থেকে 20 লক্ষ বছর আগেকার এই মানুষরা সােজা হয়ে দাঁড়াতে পারত, দলবদ্ধভাবে গুহায় থাকত, আগুনের ব্যবহার শিখেছিল ও হাত-কুঠার বানিয়েছিল।
(iv) হােমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ : এরা আনুমানিক 2 লক্ষ 30 হাজার বছর পূর্বের এই মানুষরা দল বেঁধে পশুশিকার করত, আগুনের ব্যবহার করে পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত, বর্শা জাতীয় তীক্ষ্ণ ও ধারালাে পাথরের অস্ত্র বানাত।
Tags
History
