ঝুমচাষ একটি প্রাচীন কৃষি পদ্ধতি। এই পদ্ধতিতে চাষাবাদে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। [1] পাহাড়ের ঢালে বনভূমি পুড়িয়ে চাষ করা হয় বলে বনভূমির আয়তন হ্রাস পায়। [2] বনভূমি পােড়ানাের জন্য বায়ুদূষণ ঘটে। [3] পাহাড়ের ঢালের মাটিতে ধস নামে এবং মৃত্তিকা ক্ষয় হয়। [4] অতিরিক্ত ভূমিক্ষয়ের ফলে নিকটবর্তী নদীতে পলির পরিমাণ বাড়ে, তাই নদীর নাব্যতা কমে যায়। [5] বনভূমি ধ্বংস হবার সাথে সাথে বনপ্রাণীর সংখ্যা হ্রাস পায়। [6] জমির উর্বরতা ক্রমশ হ্রাস পায়।
Tags
Geography
